NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা

education Rubel Published on 18th Mar 2024
NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা

NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো: NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority ১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড) • মূল বেতনঃ ২২,০০০/= • বাড়ি ভাড়াঃ ১,০০০/= • চিকিৎসা ভাতাঃ ৫০০/= সর্বোমোটঃ ২৩,৫০০/= ১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে • মূল বেতন ৩৫,০০০/= • বাড়িভাড়া ১০০০/= • চিকিৎসা ভাতা ৫০০/= সর্বমোট ৩৬,৫০০/= প্রিন্সিপাল হলে • বেতন ৫০,০০০/= • বাড়িভাড়াঃ ১,০০০/= • চিকিৎসা ভাতাঃ ৫০০/= সর্বমোটঃ ৫১,৫০০/= ২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড) • মূল বেতনঃ ১২,৫০০/= • বাড়ি ভাড়াঃ ১,০০০/= • চিকিৎসা ভাতাঃ ৫০০/= সর্বমোটঃ ১৪,০০০/= যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে - • মূল বেতন ১৬,০০০/= • বাড়ি ভাড়াঃ ১,০০০/= • চিকিৎসা ভাতাঃ ৫০০/= সর্বমোটঃ ১৭,৫০০/= নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে) ৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড) • মূল বেতনঃ ৯,৩০০/= • বাড়ি ভাড়াঃ ১,০০০/= • চিকিৎসা ভাতাঃ ৫০০/= সর্বমোটঃ ১০,৮০০/= উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন। মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়। এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন। উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান। সংগৃহীত